
নতুন ভোটার নিবন্ধন করার পর আপনি ছবি তোলা, আঙুলের ছাপ দেওয়া এবং আবেদন জমা দেওয়ার পর এখনও আপনার জাতীয় পরিচয়পত্র (NID) পান নি? চিন্তার কারণ নেই, আপনি খুব সহজেই অনলাইনে নিজের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
এই ব্লগে আমরা দেখাবো কিভাবে আপনি মোবাইল ব্যবহার করে সহজেই NID Card অনুমোদন হয়েছে কিনা চেক করা বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারেন।
এছাড়া, যদি আপনার NID হারিয়ে যায়, তাহলে আপনি অনলাইনে আবার অনলাইন থেকেই জাতীয় পরিচয়পত্রটি অর্থাৎ Online NID Card Download করতে পারবেন।
আর আপনি যদি পুরাতন ভোটার হয়ে থাকেন, দেখুন এই ব্লগ – পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম।
এখন চলুন, ধাপে ধাপে দেখে নেওয়া যাক ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার প্রক্রিয়া।
NID Card Download করতে কী কী তথ্য লাগবে?
ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড ডাউনলোড করতে আপনাকে প্রয়োজন হবে:
- ভোটার নিবন্ধন স্লিপ ফরম নম্বর অথবা NID নম্বর বা ভোটার নম্বর
- জন্ম তারিখ
- বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা)
- মোবাইল নম্বর (OTP ভেরিফিকেশন করার জন্য)
আরও পড়তে পারেন – ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয়
NID Card Download করার নিয়ম (Quick Guide)
ভোটার আবেদনের Slip Number বা NID Number এবং জন্ম তারিখ দিয়ে NID Card করা সম্ভব। নতুন ভোটাররা অনলাইনে ডাউনলোড করতে পারবেন, তবে পুরনো ভোটাররা এনআইডি ডাউনলোড করতে না পারলে রিইস্যুর জন্য আবেদন করতে হবে।
NID Card Download করার ধাপসমূহ:
- Google Play Store বা App Store থেকে NID Wallet অ্যাপটি Install করুন।
- এবার services.nidw.gov.bd/nid-pub/claim-account লিঙ্কে গিয়ে Form Number অথবা NID নম্বর এবং জন্ম তারিখ দিয়ে Captcha Code পূরণ করে Submit করুন।
- বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন।
- মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন করুন।
- NID Wallet অ্যাপের মাধ্যমে QR কোড স্ক্যান করে ফেইস ভেরিফিকেশন সম্পন্ন করুন।
- ভবিষ্যতে ফেইস ভেরিফিকেশন ছাড়া লগইন করার জন্য একাউন্টে একটি Password সেট করুন।
- লগইন করার পর ডানপাশে ডাউনলোড অপশনে ক্লিক করে NID Card Download করুন।
এই ব্লগ পড়ে আপনি কি আপনার এনআইডি ডাউনলোড করতে পেরেছেন? অবশ্যই কমেন্টে জানান, হ্যা অথবা না লিখে।
ভোটার আইডি কার্ড করার নিয়ম – বিস্তারিত প্রক্রিয়া
ধাপ ১: NID Wallet ইনস্টল করুন
NID Download করার জন্য ভোটারের Face Verification করে NID Account Registration করতে হয়। এজন্য প্রয়োজন হবে NID Wallet নামে একটি অ্যাপ।
Play Store এবং App Store থেকে প্রথমে অ্যাপটি ইনস্টল করে নিন। Google Play Store এনআইডি ওয়ালেটের লিংক NID Wallet। আইফোন হলে App Store এ প্রবেশ করে সার্চ করুন NID Wallet।
ধাপ ২- NID Service ওয়েবসাইট ভিজিট করুন
জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে ভিজিট করতে হবে services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিংকে। এখানে আপনার এনআইডি নম্বর অথবা ভোটার হওয়ার ফর্ম নম্বর ইংরেজিতে লিখুন।

প্রথমে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/claim-account। ফরম নাম্বার বা এনআইডি নাম্বার ইংরেজিতে লিখুন, Form Number এর শুরুতে NIDFN দিয়ে লিখুন অর্থাৎ NIDFN123456789 এভাবে লিখুন।
ফর্ম নম্বর হলে শুরুতে NIDFN দিন। যেমন – NIDFN456253514। তবে ফর্ম নম্বর ৮ ডিজিট হলে NIDFN দেয়া যাবে না।
এরপর জন্ম তারিখ দিন এবং নিচে একটি ক্যাপচা কোড আসবে সেটি হুবুহু লিখে “সাবমিট” বাটনে ক্লিক করুন।
এনআইডি প্রস্তুত হলে বা তথ্য ঠিক থাকলে আপনার কাছে ঠিকানা সিলেক্ট করার অপশন দেখাবে।
ধাপ ৩: ঠিকানা সিলেক্ট করুন
ভোটার হওয়ার সময় আপনি যে বর্তমান ও স্থায়ী ঠিকানা দিয়েছেন, তা এখানে সিলেক্ট করতে হবে। ঠিকানা সঠিক হলেই পরবর্তী ধাপে যাবে।
মনে রাখবেন পর পর ৩ বার ভুল ঠিকানা দিলে এনআইডি একাউন্ট লক হয়ে যাবে।

ঠিকানা Select করা শেষে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: মোবাইল বা ইমেইল ভেরিফাই করুন
ঠিকানা সঠিকভাবে দেয়া হলে, ইমেইল বা মোবাইল নম্বর দিয়ে OTP Verification অপশন আসবে।

- ইমেইল অথবা মোবাইল যে কোন একটি অপশন সিলেক্ট করুন।
- মোবাইল নম্বর বা ইমেইল এড্রেস দিয়ে “ওটিপি পাঠান” বাটনে ক্লিক করুন।
- 6 ডিজিটের OTP দিয়ে বহাল বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: Face Verification সম্পন্ন করুন
OTP ভেরিফিকেশন শেষে Face Verification করার জন্য একটি QR Code আসবে।
আপনি মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজ করে থাকলে, কিউ আর কোডের উপর ট্যাপ করলেই NID Wallet অ্যাপটিতে সামনের ক্যামেরা চালু হবে।


প্রথমে সোজাসুজিভাবে ক্যামেরা ধরুন, এরপর স্ক্রীনে দেখানো নিদের্শনা অনুসারে মাথা একটু ডানে ও বামে ঘুরান এবং চোখের পলক ফেলে মুখমন্ডল ভেরিফাই করুন।
আপনি কম্পিউটার ব্যবহার করে থাকরে, মোবাইলে NID Wallet অ্যাপ চালু করে QR Code টি স্ক্যান করুন। তারপর ফেইস ভেরিফাই করুন।
বিস্তারিত দেখতে পারেন – NID Wallet দিয়ে ফেইস ভেরিফিকেশন প্রক্রিয়া

ধাপ ৫: NID Account ইউজার পাসওয়ার্ড সেট করুন
সফলভাবে ফেইস ভেরিফিকেশন সম্পন্ন হলে, আপনাকে এনআইডি একাউন্টের পাসওয়ার্ড সেট করতে বলা হবে। পাসওয়ার্ড সেট করলে ভবিষ্যতে এই ওয়েবসাইটে লগইন করার জন্য মোবাইল ভেরিফিকেশন ও ফেইস ভেরিফিকেশন করার ঝামেলা পোহাতে হবে না।
ইউজার নেম অপশনাল এটি খালি রাখুন, এক্ষেত্রে NID Number টিই আপনার ইউজার নেইম হিসেবে থাকবে। পাসওয়ার্ড ঘরে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে বহাল বাটনে ক্লিক করুন।
ধাপ ৬: এনআইডি কার্ড ডাউনলোড করুন

পাসওয়ার্ড সেট করার পরই এনআইডি ওয়েবসাইটে লগইন হয়ে যাবে। এখানে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার NID Card Download করে নিতে পারবেন।
মনে রাখবেন, আপনি যদি আগে এনআইডি ডাউনলোড করে থাকেন বা পুরাতন ভোটার হয়ে থাকেন তাহলে হয়তো এখান থেকে ডাউনলোড হবে না। সেক্ষেত্রে আপনাকে এনআইডি কার্ড হারানো বা নষ্ট হওয়ার জন্য রিইস্যু আবেদন করতে হবে।
সংশোধিত ভোটার আইডি কার্ড ডাউনলোড
ভোটার আইডি কার্ড সংশোধনের পর, আপনাকে একটি মেসেজ পেয়ে যাবে যে “আপনার জাতীয় পরিচয়পত্রের আবেদনটি অনুমোদিত হয়েছে।” এরপর আপনি আগের প্রক্রিয়া অনুসরণ করে সংশোধিত NID কার্ড ডাউনলোড করতে পারবেন।
যদি ঠিকানা সংশোধন করেন বা ভোটার এলাকা স্থানান্তর আবেদন করেন, এক্ষেত্রে নতুন জাতীয় পরিচয়পত্র পেতে আপনাকে রিইস্যুর জন্য আবেদন করতে হবে।
এনআইডি কার্ড ডাউনলোড সংক্রান্ত প্রশ্নসমূহ
শেষ কথা
অনলাইনেই এনআইডি সংশোধন, আইডি কার্ড ডাউনলোড সহ বিভিন্ন সেবা সহজ করার জন্য অনলাইনে NID Services ওয়েবসাইট চালু করেছে নির্বাচন কমিশন। এখানে যে কোন সেবা নিতে প্রথমে মোবাইল ও ফেইস ভেরিফিকেশন করে লগইন করতে হবে।
আপনি চাইলেই অন্য কারও এনআইডি নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। শুধু নিজের, পরিবারের কারও বা আপনার দোকান হলে কাস্টমারের ফেইস ভেরিফিকেশন করে আইডি বের করে দিতে পারবেন।
এই ব্লগ পড়ে আপনি কি আপনার এনআইডি ডাউনলোড করতে পেরেছেন? অবশ্যই কমেন্টে জানান, হ্যা অথবা না লিখে।