NID Wallet QR Code স্ক্যান করে ফেইস ভেরিফিকেশন করবেন যেভাবে

জাতীয় পরিচয় পত্রের যে কোন সেবা যেমন নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড, সংশোধন আবেদন বা হারানো বা নস্ট হওয়া ভোটার…

এনআইডি ওয়ালেট QR Code স্ক্যান

জাতীয় পরিচয় পত্রের যে কোন সেবা যেমন নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড, সংশোধন আবেদন বা হারানো বা নস্ট হওয়া ভোটার আইডি ডাউনলোড করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের NID Service Website এ লগইন করতে হয়। এক্ষেত্রে NID Wallet অ্যাপ দিয়ে ফেইস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

এই ব্লগে আমি জানাব, এনআইডি ওয়ালেট অ্যাপ দিয়ে কিভাবে ফেইস ভেরিফিকেশন করে NID Account Registration করবেন এবং অনলাইনে জাতীয় পরিচয় পত্রের সকল সেবা নিজেই নিবেন।

আসুন প্রথমে সংক্ষেপে জানি এনআইডি ওয়ালেট কি।

NID Wallet কি

NID Wallet হল একটি মোবাইল অ্যাপ যেটি বাংলাদেশ নির্বাচন কমিশন এর জাতীয় পরিচয় পত্র সার্ভারে রেজিস্ট্রেশনের জন্য ফেইস ভেরিফিকেশনের জন্য ব্যবহৃত হয়। তবে এই অ্যাপে ভবিষ্যতে আরও সুবিধা ও ফিচার যুক্ত করা হবে।

আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে NID Server প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর স্ক্রিনে দেখানো QR Code টি অ্যাপ দিয়ে স্ক্যান করে আপনার Face Verification করে লগইন করতে পারবেন।

এবার দেখে নেয়া যাক কিভাবে NID Wallet QR Code Scan করে আপনার ফেইস ভেরিফিকেশন করবেন।

যেভাবে NID Wallet দিয়ে ফেইস ভেরিফিকেশন করবেন

NID Wallet দিয়ে ফেইস ভেরিফিকেশন করার জন্য প্রথমে NID Account Registration লিংকে গিয়ে NID Number অথবা Form No, জন্ম তারিখ ও Captcha কোড দিয়ে সাবমিট করুন। এরপর আপনার ঠিকানা সিলেক্ট করুন এবং ফোন বা ইমেইল ভেরিফিকেশন করুন।

মোবাইল নম্বর বা ইমেইল ভেরিফিকেশন শেষ হলে স্ক্রীনে একটি QR Code দেখানো হবে। এনআইডি ওয়ালেট অ্যাপ দিয়ে এই QR Code স্ক্যান করলে ফেইস ভেরিফিকেশনের জন্য মোবাইলের ফ্রন্ট ক্যামেরা চালু হবে। এরপর স্ক্রীনে দেখানো নির্দেশনা মোতাবেক Face Verification করতে হবে।

NID Wallet দিয়ে Face Verification এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমে Android মোবাইল হলে Google Play Store থেকে NID Wallet অ্যাপটি Install করুন। iPhone হলে App Store থেকে NID Wallet সার্চ করে অ্যাপটি ইনস্টল করে নিন।
  2. এবার services.nidw.gov.bd লিংকে গিয়ে NID বা Form নম্বর ও জন্ম তারিখ ইংরেজিতে দিন। তারপর ছবিতে দেখানো ক্যাপচা কোড লিখে সাবমিট করুন।
  3. বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন।
  4. মোবাইল বা ইমেইল যেকোন একটি অপশন সিলেক্ট করে, আপনার সচল মোবাইল নম্বর বা ইমেইল দিন। এবার বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। OTP আসলে, OTP দিয়ে ভেরিফিকেশন করুন।
  5. OTP ভেরিফিকেশন সফল হলে, স্ক্রীনে QR Code দেখানো হবে। যদি আপনি মোবাইল ব্যবহার করেই এই কাজগুলো করে থাকেন, তাহলে QR Code এর উপর “TAP TO OPEN NID WALLET” লেখা আসবে। এখানে ট্যাপ করলেই NID wallet অ্যাপ চালু হবে।
  6. ছবিতে দেখানো নির্দেশনা দেখুন, তারপর Start Face Verification বাটনে ট্যাপ করুন।
  7. ক্যামেরাটি আপনার মুখ বরাবর ধরুন, চোখের পলক ফেলুন ও চোখ ক্যামেরায় রেখে মাথা ডানে-বামে ঘোরান।

NID Wallet Download করতে সতর্কতা

Google Play Store বা Apple App Store ছাড়া অন্য কোন ওয়েবসাইট, বা APK App Download সাইট থেকে এনআইডি ওয়ালেট ডাউনলোড করবেন না। কারণ, এতে নকল অ্যাপ ইনস্টল করার কারণে আপনার মোবাইলে থাকা ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার রিস্ক থাকে।

ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত যে কোন তথ্য পাবেন এই লিংকে – জাতীয় পরিচয় পত্র। এছাড়া এনআইডি ওয়ালেট অ্যাপ ব্যবহার নিয়ে কোন প্রশ্ন বা সমস্যায় পড়লে কমেন্টে জানান।

Similar Posts

Leave a Reply