ভোটার নম্বর ও ভোটার সিরিয়াল নম্বর চেক করার সহজ উপায়
ভোট দেওয়ার আগে সবচেয়ে জরুরি কাজ হলো, নিজ ভোটার নম্বর, ভোটার সিরিয়াল নম্বর ও ভোট কেন্দ্র কোথায় তা জানা। অনলাইনে শুধুমাত্র এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়েই ১ ক্লিকেই জেনে নিতে পারবেন।

২টি সহজ উপায়ে আপনি যে কারো Voter Number, Voter Serial Number এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট কেন্দ্র কোথায় জানতে পারবেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ভোটার নম্বর ও ভোটার সিরিয়াল নম্বর বের করার জন্য প্রথমে আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভোট কেন্দ্র ecs.gov.bd লিংকে যান। এরপর ওপরের দিকে থাকা মেন্যুবার থেকে “ভোট কেন্দ্র” অপশনে ক্লিক করুন।
শুরুতেই সিলেক্ট করুন আপনার এনআইডি নম্বরের ধরণ। এটি ১০ ডিজিটের স্মার্ট কার্ডের নম্বর হতে পারে, আবার ১৭ ডিজিটের পুরাতন এনআইডি বা ১২ ডিজিটের ভোটার নম্বরও হতে পারে।
এবার NID নম্বর টাইপ করুন। তারপর জন্ম তারিখটি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে অনুসন্ধান বাটনে ক্লিক করলেই নিচে, আপনার ভোটার নম্বর, ভোটার সিরিয়াল নম্বর ও ভোট কেন্দ্রের নাম দেখতে পাবেন।
ছোট্ট একটি টিপস: যদি আপনার এনআইডি ১৩ ডিজিটের হয়, তবে তার শুরুতে অবশ্যই আপনার জন্ম সাল যোগ করে ১৭ ডিজিট বানিয়ে নিতে হবে।

Smart Election Management App
নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমেও ভোটার নম্বর ও ভোটার সিরিয়াল চেক করা যাবে। এছাড়া ভোট কেন্দ্রের নাম ও লোকেশন, বিভিন্ন আসনের প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, ভোটারের সংখ্যা ও নির্বাচনের বিস্তারিত ফলাফলও জানা যাবে।
Voter Number ও Voter Serial Number Check করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:
ধাপ ১: গুগল প্লে স্টোর থেকে Smart Election Management BD App টি আপনার এন্ড্রয়েড মোবাইলে ইনস্টল করুন। অ্যাপটি Open করে ভাষা সিলেক্ট করুন। এরপর উপরের দিক থেকে 13th Parliamentary Election এর উপর ট্যাপ করুন।
ধাপ ২: তারপর নিচের দিকে, “ভোট কেন্দ্র খুঁজুন” অপশন থেকে আপনার এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে ভোটার সিরিয়াল নাম্বার সার্চ করুন।


ভোটার সিরিয়াল নাম্বার কি
ভোটার সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার ভোটার এলাকার ভোটার তালিকায় আপনার নিবন্ধন যে সিরিয়াল (Serial Number) নাম্বারে রয়েছে।
ভোট কেন্দ্রে প্রবেশের পর দ্বায়িতরত ব্যক্তি আপনার পরিচয়ের জন্য এলাকা ভিত্তিক ভোটার তালিকায় আপনার ভোটার সিরিয়াল নাম্বার জিজ্ঞেস করবে। আপনার ভোটার সিরিয়াল নাম্বার চেক করে আপনাকে ভোট প্রদান করার অনুমতি দিবে।




